অক্টোবরে বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়াল করতে চায় গ্লোব

১৪ আগস্ট ২০২১, ০৭:৪৪ PM
বঙ্গভ্যাক্স

বঙ্গভ্যাক্স © ফাইল ছবি

বাংলাদেশে উৎপাদিত করোনার টিকা বঙ্গভ্যাক্স আগামী অক্টোবরে মানবদেহে প্রয়োগ করতে চায় গ্লোব বায়োটেক। ইতোমধ্যে বানরের ওপর প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। শনিবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বানরের ওপর ট্রায়াল শেষ হবে আগামী সেপ্টেম্বরে। অক্টোবরে আমাদের হিউম্যান ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বানরের ওপর আমাদের ট্রায়াল এখনো শেষ হয়নি। ইঁদুরের ওপর ৯৫ শতাংশের ওপর কার্যকর ছিল, আমাদের ধারণা বানরের ওপরও ভালো ফলাফল পাব। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) জানিয়েছে, মানবদেহে প্রয়োগের আগে বানরের দেহে ট্রায়াল সম্পন্ন করতে হবে। তারা শর্ত দিয়েছিল আগে বানরেরটা করতে হবে। সেটার রিপোর্ট জমা দিলেই তারা মানবদেহে প্রয়োগের অনুমতি দেবে। প্রতিষ্ঠানটি জানায়, আগস্ট মাসে ৫৬টি বানরের ওপর অ্যানিমেল ট্রায়াল শুরু হয়।

এর আগে গত ২৬ জুলাই গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান রেজিস্ট্রি ডাক ও সংশ্লিষ্টদের ই-মেইলে নোটিশটি পাঠান।

করোনাভাইরাসের সম্ভাব্য টিকা ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়াল বা মান বদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদনের জন্য চলতি বছরের জানুয়ারিতে আবেদন জমা দেয়া হয়। পরে বিএমআরসির চাহিদা অনুযায়ী, তথ্য-উপাত্ত যোগ করে ফেব্রুয়ারিতে সংশোধিত আবেদন জমা দেয় গ্লোব বায়োটেক।

ট্যাগ: করোনা
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬