করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজারের বেশি

০৮ আগস্ট ২০২১, ০৬:৩০ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৫২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। 

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫ ও সোমবার ২৪৬ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

ট্যাগ: করোনা
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬