দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই: কাদের

২৮ জুলাই ২০২১, ০৪:৩১ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © ফাইল ছবি

দেশে করোনা ভ্যাকসিনের কোন সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত বিফ্রিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশি দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

পড়ুন: করোনা সারাদেশে ছড়িয়েছে: তথ্যমন্ত্রী

তিনি বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে, কারও কারও অবহেলায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

করোনার এই সংকটকালে আওয়ামী লীগের প্রতিটি ইউনিট অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে, কেথাও কোনো গতিহীনতা নেই বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূলে সাংগঠনিক সিদ্ধান্তগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি দলের উপকমিটি ও সহযোগী সংগঠনগুলো সক্রিয়তার সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছে।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬