করোনার জোড়া রেকর্ড: মৃত্যু ২৪৭, শনাক্ত ১৫১৯২

২৬ জুলাই ২০২১, ০৬:০০ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন, যা দেশে করোনা মহামারিকালে একদিনের সর্বোচ্চ। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এই ২৪৭ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন।

এর আগে দেশে ১৯ জুলাই ২৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজকের আগে সেটাই ছিল একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। একদিনেএত শনাক্ত এর আগে বাংলাদেশে হয়নি। গত ঘণ্টায় শনাক্ত হওয়া ১৫ হাজার ১৯২ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

আজ সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬