করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

০৭ মে ২০২১, ০৩:৫৪ PM
করোনা আপডেট

করোনা আপডেট © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। যা গত ৪০ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের।

এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭০ হাজার ৮৪২ জন।

আজ শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ মে) দেশে ৪১ জনের মৃত্যু ও  ১ হাজার ৮২২ জনের আক্রান্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। সে হিসেবে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬