করোনায় প্রাণ হারালেন প্রখ্যাত সেতারশিল্পী পন্ডিত দেবব্রত চৌধুরী

০১ মে ২০২১, ১০:৫৯ AM
প্রখ্যাত সেতারশিল্পী পন্ডিত দেবব্রত চৌধুরী

প্রখ্যাত সেতারশিল্পী পন্ডিত দেবব্রত চৌধুরী © ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝরে পড়ল আরও এক তারকা। প্রয়াত হলেন প্রখ্যাত সেতারশিল্পী পন্ডিত দেবব্রত চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পন্ডিত দেবব্রত চৌধুরীকে। তবে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন এই অশীতিপর শিল্পী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শিল্পীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন ক্রমশ কমতে থাকে। শুক্রবার বিকেলের পর থেকে দেবব্রত চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সেতারবাদক পন্ডিত দেবব্রত চৌধুরী।

শিল্পীর পুত্র প্রতীক চৌধুরী ফেসবুক পোস্টে দ্বব্রতবাবুর প্রয়াণের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার বাবা, সেতারের কিংবদন্তি দেবব্রত চৌধুরী আর জীবিত নেই। কোভিড নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, তাঁর ডিমেনশিয়াও ছিল। আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন বাবা। চিকিৎসকদের সব চেষ্টা ও সকলের প্রার্থনা সত্ত্বেও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ভারতীয় সহ্গীতজগৎ ও সেতারের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি।’

সেনিয়া ঘরানায় সেতার বাজাতেন পণ্ডিত দেবব্রত চৌধুরী। দীর্ঘ ছয় দশকে বিশ্বের নানাপ্রান্তে সেতার বাজিয়েছেন তিনি। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মশ্রী ও সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন এই শিল্পী। আরও বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন। সেতারবাদকের পাশাপাশি দেবব্রত চৌধুরী একজন শিক্ষাবিদ ও সম্পাদকও ছিলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬