করোনা আক্রান্ত খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ

১৬ এপ্রিল ২০২১, ১০:২৮ PM

© ফাইল ফটো

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন তার একজন চিকিৎসক। তবে সংক্রমণের পরিমাণ এখন পর্যন্ত খুব একটা বেশি নয় বলে জানান ওই চিকিৎসক।

গত ১১ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ার পর ফুসফুসের পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সিটি স্ক্যান করা হয়।

তাৎক্ষণিক রিপোর্ট পেয়ে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, রিপোর্ট ভালো এসেছে। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে বোঝা যাবে কী চিত্র।

এদিকে, আজ শুক্রবার (১৬ এপ্রিল) খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে বলেন, ফুসফুসে ৭ শতাংশ সংক্রমণ ধরা পড়েছে। তবে এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এই পরিমাণ সংক্রমণ কতটা আশঙ্কাজনক, জানতে চাইলে তিনি বলেন, এটি খুবই নগণ্য, ভয়ের কিছু নয়।

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×