ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু

২৬ জানুয়ারি ২০২৬, ০১:০৩ PM
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় © টিডিসি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, সকালে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের মা এবং দুই সন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে তদন্তের জন্য এসআই আলামিনকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিস্তারিত জানা গেলে পরে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950