লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

১২ এপ্রিল ২০২১, ০৯:৪১ PM
বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান

বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান © ফাইল ফটো

লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানকে। গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন তিনি।

এরমধ্যে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার (১১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে।

সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। আজ সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

সূত্র জানায়, শামসুজ্জামান খানের সাথে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×