করোনায় প্রাণ গেল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের

০৯ এপ্রিল ২০২১, ১০:২৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ড. এ. কে. রফিক আহমেদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ শনিবার (১০ এপ্রিল) ভোর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক শোক বার্তায় তিনি জানান, “আমাদের সহকর্মী ও ঢাকা কলেজের প্রাণিবিদ্যার সহযোগী অধìপক ফারিয়া সুলতানার স্বামী ড. এ. কে. রফিক আহমেদ, (মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর ও অতিরিক্ত সচিব) আজ ভোরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ঢাকা কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাঁর শোক সন্তপ্ত পরিবারকে এ কঠিন শোক সইবার শক্তি দেন।”

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×