করোনায় চিকিৎসকের মৃত্যু

০৯ এপ্রিল ২০২১, ১২:২৯ PM
ডা. মো. ওবাইদুল্লাহ

ডা. মো. ওবাইদুল্লাহ © সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজে চিকিৎসক অধ্যাপক ডা. মো. ওবাইদুল্লাহ (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত নেওয়ার পর তিনি ওই মেডিকেলের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাল করছিলেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়। ডা. মো. ওবাইদুল্লাহ’র স্ত্রী ডা. নাজমা খাতুনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ডা. ওবাইদুল্লাহ’র বন্ধু ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ১২ দিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩৫ জন চিকিৎসক মারা গেছেন। ডা. মো. ওবাইদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব মো. ইহতেসামুল হক চৌধুরী।

‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬
যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬