করোনায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক

০৯ এপ্রিল ২০২১, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বাগেরহাটে মোশাররফ হোসেন (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বাগেরহাট সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় জেলায় মোট ২৯ জনের মৃত্যু হলো।

মোশাররফ হোসেনের বাড়ি রামপালের প্রসাদনগর গ্রামে। তিনি রামপালের বারুইপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪৩ জনে। আক্রান্তদের মধ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৪৩ জনে।

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬
জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬