করোনায় মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে মারা গেলেন প্রবাসীও

০৮ এপ্রিল ২০২১, ০৯:৩৩ AM
করোনায় মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে মারা গেছেন এক প্রবাসী

করোনায় মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে মারা গেছেন এক প্রবাসী © প্রতীকী ছবি

জর্ডান প্রবাসী নজরুল ইসলাম মুন্সীর (৫০) বাড়ি বরিশালের উজিরপুরে। মায়ের মৃত্যুর সংবাদে সম্প্রতি দেশে ফেরেন তিনি। কিন্তু এসেই করোনাভাইরাসে আক্রান্ত হন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। নজরুল ইসলাম চিরনিদ্রায় শায়িত হয়েছেন মায়ের কবরের পাশেই।

উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। গ্রামের মৃত বারেক মুন্সির ছেলে নজরুল ইসলাম। গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মায়ের দাফন ও দোয়া অনুষ্ঠান শেষে কর্মস্থল জর্ডানে ফেরার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। পরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

বুধবার (৭ এপ্রিল) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সাবেক পৌর কাউন্সিলর মো. বাবুল সিকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে তার দাফন সম্পন্ন হয়। করোনা সংক্রমণ রোধে নজরুল ইসলামের পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
×