করোনায় প্রাণ গেল রাজশাহী মেডিকেল চিকিৎসকের

২৮ মার্চ ২০২১, ১১:০১ AM
এম এ হান্নান

এম এ হান্নান © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এম এ হান্নান (৪৯) নামে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এম এ হান্নান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এম এ হান্নানের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। তবে তিনি রাজশাহী নগরের উপশহর এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সহযোগী অধ্যাপক এম এ হান্নান করোনায় সংক্রমিত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ৪ মার্চ তিনি করোনায় সংক্রমিত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২৩ মার্চ তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড
  • ১৬ জুন ২০২৬
দাম বেড়ে দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৬ জুন ২০২৬
কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
×