জুলাই দুই হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৪১ জনের গ্রেপ্তারি পরোয়ানা 

২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজি অটোরিকশাচালক সবুজ হত্যার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় দাখিলকৃত অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানায় করা এই দুই হত্যা মামলায় মোট ৬৪ জন আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত। আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ৪১ জন পলাতক থাকায় প্রসিকিউশন বিভাগের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন। পলাতক থাকায় দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬