আড়াই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

২২ মার্চ ২০২১, ০৪:৩২ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আড়াই মাসের মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত বছরের ২০ আগস্টের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। 

করোনাভাইরাস নিয়ে সোমবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এ বছরের ৭ জানুয়ারি করোনায় এক দিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ৮ হাজার ৭২০ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
প্রজেক্ট লিঙ্কডইনের গড়া হয় জাতীয় দল, তারাই থামিয়ে দিল প…
  • ১৬ জুন ২০২৬
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান বি…
  • ১৬ জুন ২০২৬
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
  • ১৬ জুন ২০২৬
জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
×