করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে

১৪ মার্চ ২০২১, ০২:২৬ PM

© প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জনে।

এছাড়া এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। আর টানা পঞ্চম দিন শনাক্ত ছাড়াল হাজার। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৭৩ হাজার ৯৫ জন।

করোনাভাইরাস নিয়ে রবিবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

এর আগে শনিবার (১৩ মার্চ) দেশে আরও এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১২ জন।

কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬
ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য,…
  • ২৬ এপ্রিল ২০২৬