করোনার ধরণ নয়, মানুষের অসতর্কতায় সংক্রমণ বাড়ছে: ডা. সেঁজুতি

১৩ মার্চ ২০২১, ১০:০২ PM
ডা. সেঁজুতি সাহা

ডা. সেঁজুতি সাহা © ফাইল ফটো

করোনাভাইরাসের ধরনে কোনো পরিবর্তন আসেনি, আমাদের আচরণ চালচলনের কারণেই করোনার সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে বলে জানিয়েছন বাংলাদেশে করোনাভাইরাসের জিন-নকশা উন্মোচনের নেতৃত্বদানকারী অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা।

শনিবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এমন সতর্কতার কথা উল্লেখ করেন ডা. সেঁজুতি।

ফেসবুক স্ট্যাটাসে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের এই বিজ্ঞানী বলেন, ভাইরাসের কোন ধরনের সংক্রমণ বাড়ছে সেটি কোনো বিষয় নয়, এই মুহূর্তে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেয়ে কাজের কিছু নেই।

অদরকারে চা-কফি খেতে আড্ডা দিতে বাইরে গিয়ে একত্রিত হওয়া বন্ধের সম্ভবত এখনই মোক্ষম সময় বলে মন্তব্য করেন ডা. সেঁজুতি সাহা। 

সেঁজুতির বাবা ড. সমীর সাহা মাইক্রোবায়োলজির অধ্যাপক। রাজধানীর ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিভাগেরও প্রধান। শিশুমৃত্যুর বড় দুই ঘাতক ব্যাধি মেনিনজাইটিস ও নিউমোনিয়া। এ দুই রোগের টিকা ব্যবহারে বাংলাদেশকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমীর সাহার।

রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
নতুন মেডিকেল টেস্টে বড় ধাক্কা, পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটক…
  • ১৬ জুন ২০২৬
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
  • ১৬ জুন ২০২৬
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
×