ফেসবুকের ৭ পেজের বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেত্রীর মামলা

২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM
ফেসবুক, ঢাবি ও ছাত্রদল

ফেসবুক, ঢাবি ও ছাত্রদল © লোগো

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ৭টি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদল নেত্রী। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুই এই মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

মামলায় অভিযুক্ত ৭টি পেজ হলো— ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা-অফিশিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন এবং হারুল হক।

মামলার অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরে আসামিরা পরস্পর যোগসাজশে জান্নাতুল ফেরদাউস জুই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাক্টিভিজম থেকে সরিয়ে দিতে তাদের আইডিতে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য মন্তব্য করে আসছে। অভিযোগ রয়েছে, আসামিরা ‘বট আইডি’ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিকৃত ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

গত ২৩ ডিসেম্বর বাদী ও এক সাক্ষীকে নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি আসামিরা ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করে। এছাড়া মেসেঞ্জারে অশালীন হুমকি এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগও আনা হয়েছে এই মামলায়।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950