করোনা টিকা নিলেন সেনাপ্রধান

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করােনার টিকা নিয়েছেন তিনি।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেনাপ্রধান কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে করােনার টিকা নিতে বলেন।

এছাড়া, দেশের জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করােনার টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করােনার টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয় ।

টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে শনিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মােট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমােট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে টিকাদান করা হয়।

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে য…
  • ১৬ জুন ২০২৬
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর…
  • ১৬ জুন ২০২৬
ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ
  • ১৬ জুন ২০২৬
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
×