ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএমএস: গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)

গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারীর ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর  উত্তীর্ণ (পাশ) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮টি।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬