নটর ডেম কলেজের সাবেক প্রিন্সিপাল জেএস পিশোতো আর নেই

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৭ PM
নটর ডেম কলেজের সাবেক প্রিন্সিপাল ফাদার জেএস পিশোতো

নটর ডেম কলেজের সাবেক প্রিন্সিপাল ফাদার জেএস পিশোতো © সংগৃহীত

নটর ডেম কলেজের সাবেক প্রিন্সিপাল ও শিক্ষাবিদ ফাদার জেএস পিশোতো আর নেই। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর রামপুরার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘ ২৩ বছর নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫০ বছরের বেশি সময় ধরে কলেজটিতে শিক্ষকতা করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি নটর ডেম ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন। ফাদার জেএস পিশোতোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ বলেন, জেএস পিশোতো হৃদরোগে ভুগছিলেন। এজন্য তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি সুস্থ হয়ে বাসায় ছিলেন। আজ সকালে তার দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাওয়া যায়নি। পরে সকাল ৯টার দিকে চিকিৎসককে খবর দিলে এসে দেখেন ফাদার পিশোতো মারা গেছেন।

জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতোর মরদেহ আজ ৩টার দিকে নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে এবং ৬টার দিকে রমনা ক্যাথেড্রালে নেওয়া হবে। আগামীকাল সকাল ৯টার দিকে তার মরদেহ নেওয়া হবে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে। পরে গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে মরদেহ সৎকার করা হবে।

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে য…
  • ১৬ জুন ২০২৬
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর…
  • ১৬ জুন ২০২৬
ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ
  • ১৬ জুন ২০২৬
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
×