মাভাবিপ্রবি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, পদ ৮, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
৮ শিক্ষক নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে

৮ শিক্ষক নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৪ বিভাগে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদে ৮ শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি);

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী);

বিভাগ ও পদসংখ্যা: ব্যবস্থাপনা বিভাগ (মার্কেটিং)–১; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ–১;

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা;

২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী);

বিভাগ ও পদসংখ্যা: ব্যবস্থাপনা বিভাগ (ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট স্টাডিজ, মানবসম্পদ ব্যবস্থাপনা)–১;

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা;

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রুয়ারি

৩. পদের নাম: প্রভাষক (অস্থায়ী) (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে);

বিভাগ ও পদসংখ্যা: গণিত বিভাগ–১;

ব্যবস্থাপনা বিভাগ (ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট স্টাডিজ, মানবসম্পদ ব্যবস্থাপনা)–২;

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা;

৪. পদের নাম: প্রভাষক (স্থায়ী);

বিভাগ ও পদসংখ্যা: এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ–২;

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: বিএসটিআইতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫০, চলছে আবেদন

আবেদন যেভাবে—

রেজিস্ট্রার অফিস থেকে অথবা www.mbstu.ac.bd ওয়েবসােইট থেকে ফরম সংগ্রহের পর তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৮০০ টাকা (সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার করতে হবে) জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ বরাবর অফিস চলাকালে আবেদনপত্র পৌঁছাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: মাভাবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9