করোনা ব্যবস্থাপনায় ৯৮ দেশের মধ্যে ৮৪তম বাংলাদেশ

২৯ জানুয়ারি ২০২১, ০৯:৫২ PM

© সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। বার্তা সংস্থা এএফপি তাদের খবরে এ কথা জানিয়েছে।

ওই র‍্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে ভালোভাবে মহামারি পরিস্থিতি মোকাবিলা করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং শীর্ষ দশের বাকী দেশগুলো হলো ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রুয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলঙ্কা।

করোনা ব্যবস্থাপনা সবচেয়ে বাজে হওয়ায় ব্রাজিল ৯৮তম অবস্থানে রয়েছে। ব্রাজিলে করোনায় দুই লাখ ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ রোগে সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্যবস্থাপনায় নাজুক অবস্থা বিবেচনায় ব্রাজিলের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে রয়েছে মেক্সিকো, কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাম।

বৃহস্পতিবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি তৈরিতে মোট আক্রান্ত, এই রোগে মৃত্যু ও নমুনা পরীক্ষাসহ ছয়টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকাশ্যে পর্যাপ্ত তথ্য না থাকায় করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া দেশ চীনকে র‍্যাঙ্কিং থেকে বাদ রেখেছে গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট।

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে য…
  • ১৬ জুন ২০২৬
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর…
  • ১৬ জুন ২০২৬
ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ
  • ১৬ জুন ২০২৬
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
×