করোনায় দেশে ৯ মাসে সর্বনিম্ন মৃত্যু

২৯ জানুয়ারি ২০২১, ০৫:২৪ PM

© সংগৃহীত

নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন সাতজনের মৃত্যু হয়েছে। সবশেষ গত ৮ মে সর্বনিম্ন সাতজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৫৪ জন। আজ শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৪৫৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে মারা যাওয়া সাতজনকে নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু আট হাজার ৯৪ জনে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় আরও ৪১৪ জন রোগী সুস্থ হতে পেরেছেন। ফলে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৭৮ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে।

ট্যাগ: করোনা
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬