শীর্ষ ১৭ দেশের মধ্যে থাকলেও বাংলাদেশে করোনা টেস্ট সবচেয়ে কম

২৮ জুন ২০২০, ০১:০৫ PM

© বিবিসি

করনোভাইরাসের সংক্রমণ শুরু পর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন কোটি দুই লাখ মানুষের। প্রতি ১০ লাখে প্রায় এক লাখ মানুষের পরীক্ষা করা হয়েছে দেশটিতে। ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে টেস্ট করা হয়েছে সেখানে।

তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি দশ লাখে টেস্ট করা হয়েছে এক লাখ ২৮ লাখের বেশি। যুক্তরাজ্যও প্রতি দশ লাখে এক লাখ ৩০ হাজারের বেশি টেস্ট করেছে। ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি দশ লাখে টেস্টের সংখ্যা পাঁচ হাজারের কিছু বেশি।

এদিকে প্রথম যে ১৭টি দেশ আছে করোনা সংক্রমণের দিক থেকে, তাদের মধ্যে বাংলাদেশ ১৭ নম্বরে। এই ১৭টি দেশের মধ্যে প্রতি দশ লাখে সবচেয়ে কম টেস্ট হয়েছে বাংলাদেশেই। সূত্র: বিবিসি বাংলা।

দেশে সবশেষ আপডেট অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

বায়ুদূষণে শীষে আজ কিনশাসা, ঢাকার অবস্থান কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে হারাতে সাবেক দুই প্রধানমন্ত্রী …
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬
মেঘনায় চিংড়ি রেণু শিকারে গিয়ে যুবক নিখোঁজ, অপেক্ষায় নববধূ
  • ২৮ এপ্রিল ২০২৬
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় …
  • ২৮ এপ্রিল ২০২৬
মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, পলাতক মানসিক ভারসাম্যহীন যুবক
  • ২৮ এপ্রিল ২০২৬