করোনা চিকিৎসায় কার্যকর হতে পারে লবণ পানি, শুরু হচ্ছে গবেষণা

২৬ জুন ২০২০, ১১:৩৩ AM

© বিবিসি

করোনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর হতে পারে, তা পরীক্ষা করে দেথতে যাচ্ছেন যুক্তরাজ্যের এডিনবরার একদল গবেষক। বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে এক গবেষণায় দেখা গিয়েছিল যে, লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়, কফ জমার সমস্যাও হয় কম এবং তারা সেরেও ওঠেন তাড়াতাড়ি।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে, এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কিনা।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, ‘আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখবো। আমরা আশা করছি যে, এটা এই সংক্রমণের বিস্তার এবং তীব্রতা কমাতে কার্যকর হবে।’

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬