ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সাংবাদিককে মারধরের অভিযোগ

২৩ জুন ২০২৬, ১১:০৭ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:০৬ PM
আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির

আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির আহত হন। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সময় মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলাম। তাদের বক্তব্য নেওয়ার পর হাজারীবাগ থানার এক ব্যক্তির বক্তব্য নিচ্ছিলাম। তখন আমাদের কিছু বড় ভাইরা বলেন, তারা আগে বক্তব্য দেবেন। এ নিয়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। পরে আমি সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বলে, আপনাদের যাদের দরকার নেন, না নেন আমাদের দরকার নাই।

তিনি বলেন, ‘এ সময় আমি তাদের কথার প্রতিবাদ করি এবং বলি, এভাবে কথা বলা ঠিক না। তখন একজন আমাকে জিজ্ঞেস করে আমি কে। আমি আইডি কার্ড দেখাতে গেলে সে আমার হাত থেকে আইডি কার্ড ছিনিয়ে নেয়। এরপর প্রথমে আমাকে টিশার্ট ধরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। এরপর দ্বিতীয় দফায় ক্যামেরার সামনে তারা আমাকে মারধর করে। হাজারীবাগ থানা ওই ব্যক্তির নেতৃত্বে এ ঘটনা ঘটে। বাকিদের আমি চিনি না।’

বর্তমান অবস্থার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছি। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও ডিবি উপস্থিত ছিল। তবে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’

অভিযোগের বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার দাবি, কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9