বেরোবিতে

বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি

২৩ জুন ২০২৬, ১১:১০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জুলাই-পরবর্তী সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি, আপগ্রেডেশন এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন তারা।

রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেন এতে কর্মকর্তারা উল্লেখ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় কিছু কর্মকর্তাকে টার্গেট করে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, যার ফলে তারা ৭ থেকে ১৫ বছর পর্যন্ত কর্মজীবনে বৈষম্যের শিকার হয়েছেন।

তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এছাড়া গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে একটি আবেদন করা হলেও প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়।স্মারকলিপিতে কর্মকর্তারা জুলাই-পূর্ববর্তী সকল অনিয়মের তদন্ত, বঞ্চিত কর্মকর্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করে কর্মক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬