বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল সরকার

২৩ জুন ২০২৬, ১১:১০ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:৪৫ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯ জন শিক্ষানবিশ সহকারী কমিশনারকে চাকরিতে স্থায়ী করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের স্থায়ীকরণের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা বর্তমানে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি-৭ অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চাকরিতে স্থায়ী হওয়া কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা বর্তমানে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। তারা হলেন— সুমাইয়া তাসনিম, মো. মনিরুজ্জামান, ইশরাত তাসনিম বর্ষা, সুধীর নন্দী সরকার নয়ন এবং প্রণয় কুমার ধীর।

এ ছাড়া পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চার কর্মকর্তা চাকরিতে স্থায়ী হয়েছেন। তারা হলেন মিনহাজুর রহমান, নাহিদ আল হাসান আসিফ, ফারদিন মুনীর অর্ণব এবং মো. জাকির হোসেন।

আরও পড়ুন: পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও তিন বিভাগের

একই প্রজ্ঞাপনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তিন কর্মকর্তা ডালিয়া নওশিন লুবনা, জাকিয়া মুমতাহিনা এবং মো. ইসরাফিল জাহানকেও চাকরিতে স্থায়ী করা হয়েছে।

স্থায়ী হওয়া অন্য কর্মকর্তারা হলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ণ, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাফাহাতুল জান্নাত, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এস এম আমিরুল মোস্তফা, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের শামিমা নাজরিন, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাজী রিজওয়ানুল হক, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের মো. ফজলে রাব্বী আসিফ এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মারযুক রহমান রিফাত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শামিমা নাজরিন ২০২৪ সালের ২৭ মে চাকরিতে যোগদান করেছিলেন। তবে বাকি সব কর্মকর্তা ২০২৪ সালের ২৪ মে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরিতে স্থায়ীকরণের ফলে তারা এখন থেকে প্রশাসন ক্যাডারের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9