করোনা পজিটিভের পর নেগেটিভ হয়েও চিকিৎসকের মৃত্যু

২৫ জুন ২০২০, ০১:৩১ PM
চিকিৎসক সাইফুল ইসলাম

চিকিৎসক সাইফুল ইসলাম

করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক সাইফুল ইসলাম (৬৮) মারা গেছেন। বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে ধানমন্ডির আনোয়ার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত এই চিকিৎসকের গতকালের রিপোর্ট নেগেটিভ এসেছিল। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রথম এমবিবিএস পাস করেছিলেন তিনি।

তার নিকট আত্মীয় সাব্বির আহম্মেদ জানান, প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইফুল ইসলাম। তবে বুধবার তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এদিন মধ্যরাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

ডা. সাইফুল ইসলাম তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের বাসিন্দা। তার পারিবারিক সূত্র জানিয়েছে, নিয়ম মেনে আজ বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে সাইফুল ইসলাম স্ত্রী, চিকিৎসক এক ছেলে হাবিবুর রহমান ও চিকিৎসক মেয়ে নাসিফা খাতুনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেলে ভর্তি হন ডা. সাইফুল ইসলাম। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেলের মেডিসিন রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবে চলে যান।

সেখানে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে চিকিৎসক হিসেবে সৌদির জনগণ ও হাজিদের চিকিৎসা সেবা দেন সাইফুল ইসলাম। পরে দেশে ফিরে ঢাকায় মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখার চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া তিনি ঢাকার আল মানারাত হাসপাতাল, লালমাটিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পদ্মা নদী থেকে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির আটক
  • ২৮ এপ্রিল ২০২৬
অকৃতকার্যদের নতুন সিলেবাসে পরীক্ষা, ইনকোর্স নম্বর এন্ট্রির …
  • ২৮ এপ্রিল ২০২৬
পানির গভীরতা মাপতে গিয়ে নদে নিখোঁজ পাউবোর কর্মী
  • ২৮ এপ্রিল ২০২৬
ইরানের প্রতি সহানুভূতি: ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন
  • ২৮ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ১০ জেলায় ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৮ এপ্রিল ২০২৬