সংসদ সদস্য এনামুল হক করোনায় আক্রান্ত

২৫ জুন ২০২০, ০৯:৪৩ AM

© সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাতে তিনি সাংবাদিকদেরকে করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলাম। রাতে রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আমি শারীরিকভাবে সুস্থ। বাসায় আইসোলেশন আছি এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছি।’ এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

এ পর্যন্ত এনামুল হকসহ ১৬ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনজন সরকারের মন্ত্রিসভার সদস্য। এছাড়া টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত ১৬ জনের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬