কিট সংকটে দায়ী ‘মিঠু সিন্ডিকেট’, ভাঙার অনুরোধ সংসদ সদস্যের (ভিডিও)

২৪ জুন ২০২০, ০২:০৪ PM

© সংগৃহীত

স্বাস্থ্য বিভাগের ‘মিঠু সিন্ডিকেট’ ভাঙার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টে এ অনুরোদ করেছেন। ভিডিও পোস্টটির এখন পর্যন্ত তিন লাখ ১৬ হাজারের বেশি ভিউ হয়েছে।

গত ২২ জুন পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী— এই তিন জেলায় করোনা পরীক্ষা বন্ধ কিটের অভাবে। মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। আজগুবি বিভাগ (স্বাস্থ্য বিভাগ) বলেছিলাম দুই/তিন দিন আগে। আজগুবি নয়, মহা আজগুবি বিভাগ।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন, কিটের অভাব। কিন্তু, আমার জানা মতে, বাংলাদেশে তিনটা-চারটা কোম্পানি-ব্যবসায়ী ১০ লক্ষের মতো কিট এনে রেখেছে। তারা দিতে পারছে না ‘মিঠু সিন্ডিকেটের’ কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘মিঠু সিন্ডিকেট’ যতক্ষণ ভাঙা না যাবে, এই মন্ত্রণালয় কখনোই ভালো অবস্থানে থাকবে না।’

একরামুল করিম চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, বাংলাদেশ থেকে ক্যাসিনোকে ধ্বংস করেছেন আপনি, আমি আপনার কাছে অনুরোধ করব স্বাস্থ্যসেবার কর্মী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি এই সিন্ডিকেটটা ভাঙার ব্যবস্থা করুন।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে যদি সিন্ডিকেটটা ভাঙতে পারেন তাহলে মানুষ অনেক সুফল পাবে। এই মিঠু গংরা সিন্ডিকেট করে ওখানে গোটা স্বাস্থ্য বিভাগকে কাবু করে রেখেছে।’ এসময় তিনি নোয়াখালীর প্রত্যেকটা ওয়ার্ডে করোনাবিরোধী সংগ্রাম কমিটি গঠনের আহবান জানান।

তবে সাংবাদিকরা এ ব্যাপারে সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬