মাশরাফির ছোট ভাইও করোনায় আক্রান্ত

২৩ জুন ২০২০, ০৯:২৫ PM

© সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মোর্তজাও করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে মাশরাফিরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২২ জুন) ফেসবুকে এক স্ট্যাটাসে মাশরাফী বলেন, ‘আমি শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তির তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ বিচলিত হবেন না। সবাই দোয়া করবেন। সবাইকে একত্রে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সহায় হোন।’

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬