আরও ৪ জেলায় সাত এলাকা রেড জোনে, সাধারণ ছুটি ঘোষণা

২৩ জুন ২০২০, ০৯:০৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে আরও চাটি জেলায় অতি ঝুঁকিতে থাকা সাতটি এলাকা রেড জোন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে সাধারণ ছুটি থাকবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) কক্সবাজার, মাগুরা, খুলনা এবং হবিগঞ্জের সাতটি রেড জোন চিহ্নিত করা হয়েছে। সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে  গতকাল সোমবার মহামারি করোনাভাইরাসে অতি ঝুঁকিতে থাকা নতুন ৫ জেলার ১১ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার ১১টি রেড জোন অঞ্চলে এ সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু রেড জোন ঘোষিত এলাকায় উল্লেখিত সময়ের জন্য এই সাধারণ ছুটি থাকবে। ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

গত রবিবার করোনাভাইরাসের কারণে ১০টি জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হল, চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর। প্রজ্ঞাপনে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬