দৃঢ় প্রচেষ্টা শেষে নাইজেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার

২০ জুন ২০২০, ১০:৩৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব এমন সফল ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। আজ শনিবার দেশটির একদল বিজ্ঞানী করোনার ভ্যাকসিন আবিষ্কার ঘোষণা দিয়ে বলেছেন, ‘এটা ভূয়া হতে পারে না, এটা দৃঢ় প্রচেষ্টার ফল’।

দলটির রিসার্চ গ্রুপের প্রধান ডা. ওলাদিপো কোলাওলের বলেন, ‘এ ধরনের বৈশ্বিক মহামারির সমাধান প্রদানকারী হতে পারাটা আমাদের আবেগের। আমাদের দলের তৈরিকৃত করোনার ভ্যাকসিনটি এখন বাস্তবতা’।

বিষয়টি নিয়ে নাইজেরীয় একটি সংবাদমাধ্যম জানানো হয়েছে, ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্টের প্রায় ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এই ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ চলেছে।

এর আগে শুক্রবার দেশটির ইডা প্রদেশের অ্যাডিলিকে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ডা. ওলাদিপো কোলাওলে বলেছেন, ভ্যাকসিনটি খাঁটি। আমরা বেশ কয়েকবার এই ভ্যাকসিন যাচাই করেছি।

তিনি বলেন, ভ্যাকসিনটির লক্ষ্য আফ্রিকানরা; তবে অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও কাজ করবে। এটা কাজ করবে। এটা ভূয়া হতে পারে না। এটা দৃঢ় প্রচেষ্টার ফল। অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টায় এটি তৈরি হয়েছে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close