করোনায় বিসিএস ক‍্যাডারের আরেক কর্মকর্তার মৃত্যু

২০ জুন ২০২০, ১০:০৩ PM

© টিডিসি ফটো

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবার মারা গেছেন বিসিএস (পরিসংখ‍্যান) ক‍্যাডারের কর্মকর্তা জাফর আহম্মাদ খান। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই না ফেরার দেশে চলে যান তিনি।

বিবিএস কম্পিউটার উইংয়ের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ জানান, জাফর আহম্মদ খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি ছিল। আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।

কিছুদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। পরে অফিস শুরু করেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হন।

সারাদেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন জাফর আহম্মদ খান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার …
  • ২৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় পতন, এবার ভরি কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ
  • ২৮ এপ্রিল ২০২৬
আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?
  • ২৮ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির আটক
  • ২৮ এপ্রিল ২০২৬