কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির

২৩ জুন ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগান থেকে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন হলের বাগানমালী সিয়াকুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন।

জানা গেছে, সকালে রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে যান সিয়াকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরবর্তীতে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রোকেয়া হলের এক বাগানমালী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ছয় মালীর কেউ গাছে উঠি নাই। ম্যাডাম (প্রাধ্যক্ষ) কইছে কালকে কাঁঠাল পাইড়া দিতে। আমরা বলেছিলাম ম্যাডাম আজকে তো রোদ উইঠা গেছে  ১১টা বা সোয়া ১১টা বাজে। আইজ কাঁঠাল পাড়তে পারতাম না, কালকে পাইড়া দিমু।আমরা কাঁঠাল পাড়ার কথা ভুইলা গেছিলাম, নাস্তাও খাই নাই। রোকেয়া হলের ড্রাইভার নজরুল ভাই কাঁঠাল পাইড়া দিবেন না? আমি কই আইজ পাইড়া দিমু। তো নয়টা বাজে আমি চা নাস্তা খাইতে গেছি। চা নাস্তা খাইছি, ৮০ টাকা বিল হইছিল সাইকুল ভাই কয় ভাই আমি দেই। আমি কই না ভাই আমি দেই। তারপর আমি বিল দিয়া হলে ঢুকছি কাঁঠাল পড়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘পরে আমরা বাগান মালিরা সকলে কাঠাঁল পারতে যাই। আমরা কাঁঠাল গাছে উঠি নাই। টোটা দিয়া টান মাইরা মাইরা নেট আছে বড়, নেটে দিয়া মিনুল ভাই সব গুলো পারছে। কাঠাঁল পারা শেষ। বাবুল ভাই, মিলন ভাই (রেকেয়া হলের আরও দুইজনজন মালী) কইতাছে, শেষ কাঁঠালটা আটকানো থাকুক, সাইকুল ভাই কইতাছে আমি পাইড়া দি। অই (সাইকুল) পাড়তে গিয়া ছোট একটা কাঁঠাল মাথায় পড়লে গাছের সাথে থাকা সিকিউরিটিগার্ড রুমের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পইড়া গেছে।’

ঘটনা স্থলে থাকা আরেক প্রত্যক্ষদর্শী মিলন জানান, ‘একটা  কাঁঠাল বুকে পড়ছে । এই কাঁঠালটা পড়ার সাথে সাথে সেখানে একটা গর্তেরর মধ্যে পইড়া গিয়া দেয়ালের যে ইটা আছিল সেখানে বাড়ি খেয়ে মাথাটা ফাইট্যা গেছে।’

হলের কর্মচারীরা জানান, ‘সিয়াকুলের মৃতদেহ গোসল করানোর জন্য দক্ষিণ আজিমপুর নেয়া হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সিয়াকুলের মৃতদেহ তার নিজ জেলা নড়াইলের কালিয়া উপজেলার নিজ গ্রামে দেবদুন নিয়ে যাওয়া হবে।’

ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬