দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত

২৩ জুন ২০২৬, ১১:৫৮ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:২৯ PM
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি ফটো

ট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নেট ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমান মেয়ে। এ ছাড়াও তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,  চট্টগ্রামগামী পূরবী পরিবহনের বাস ও কক্সবাজারগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পূরবী পরিবহনের বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ওই বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগ: সংঘর্ষ
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬