মাদকবিরোধী মিছিলকে কেন্দ্র করে পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

২১ জুন ২০২৬, ১০:১৫ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ১০:১৮ PM
মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

মাদকবিরোধী বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

পাবনার চাটমোহরে এলাকার আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২১ জুন) দিনভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সংঘর্ষে আহতরা হলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা (৫২), গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল (৫৫), আবুল বাশার নবীর চাঁদ (৩৫), হৃদয় হোসেন (২২), সোহান হোসেন (২৩), কেতাব আলী (৪৫) ও মিজানুর রহমান (৪০)। এরমধ্যে কয়েকজনকে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেনের নেতৃত্বে চরপাড়া সাহেববাজার এলাকায় আশারফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে আলালসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন আশরাফুল। আর আশরাফুলকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ায় সহযোগিতার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধেও বিক্ষোভ করে আলাল গ্রুপ। 

শনিবার রাত ৯টার দিকে আবারও বিক্ষোভ মিছিল করে আলাল গ্রুপ। মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন চাপাতি, লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয়পক্ষ সরে যায়। 

অন্যদিকে একইদিন রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেলযোগে চাটমোহরে ফিরছিলেন। এ সময় আলাল পক্ষের লোকজন সেলিম রেজাসহ তার অনুসারীদের উপর হামলা করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আলাল, হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাধা দিয়েছে। আমি উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করি। কিন্তু তারা আমাকেও লাঞ্ছিত করেছে। 

গুনাইগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেনসহ অন্যরা জানান, সেলিম রেজা এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছেন। তার স্বজনরা আওয়ামী লীগের সাথে জড়িত। মাদকবিরোধী কর্মসূচিতে তার লোকজন ও এনজিও কর্মী জাইদুল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারপিট করেছে। আমরা দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9