জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা বনাম ব্রাজিল

২৩ জুন ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

‎ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল X FORCE।

ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতাটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে। ‘যে যা বলুক ভাই—বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমরাই’ শীর্ষক এ বিতর্কে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই দল। 

বিতর্ক শেষে ফলাফল ড্র ঘোষণা করা হলেও রম্যতার অংশ হিসেবে আর্জেন্টিনা সমর্থক দলকে তিনটি ডিম এবং ব্রাজিল সমর্থক দলকে একটি দুই লিটার 7UP পুরস্কার দেওয়া হয়। এছাড়া যৌথভাবে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনা দলের আফিয়া ইবনাত সামিহা এবং ব্রাজিল দলের আনোয়ার হোসেন রুদ্র।

‎আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে আনন্দঘন আয়োজনের লক্ষ্যেই এ রম্য বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কের প্রতিপাদ্য ছিল ‘যে যা বলুক ভাই-বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমরাই’।

‎অনুষ্ঠানে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। বিচারকের দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম।

‎ব্রাজিল দলের পক্ষে অংশ নেন ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদমান কৌশিক, অর্থনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহা এবং নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাবিল। অন্যদিকে আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন রুদ্র, ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুন নাহার যূথী এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী হাসিব বিন আব্দুল হাই।

‎তর্ক, পাল্টা তর্ক, হাস্যরস এবং ফুটবলীয় আবেগে ভরপুর এ বিতর্কে দুই পক্ষই নিজেদের দলকে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। জমজমাট বিতর্ক শেষে বিচারক ফলাফল ড্র ঘোষণা করেন। পরে আর্জেন্টিনা দলের আফিয়া ইবনাত সামিহা এবং ব্রাজিল দলের আনোয়ার হোসেন রুদ্রকে যৌথভাবে সেরা বিতার্কিক ঘোষণা করা হয়।

‎বিতর্কটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি।

‎এ বিষয়ে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান বলেন,বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর আগে আমি ব্যাতিক্রমই ভেলা বাইচ আয়োজন করেছিলাম সেখানে পুরস্কার হিসেবে রাখা হয়েছিলো রাজহাঁস, মুরগি, কবুতর তারই ধারাবাহিকতায় এই আয়োজনে আমরা ভিন্ন কিছু পুরস্কার হিসেবে রাখার চেষ্টা করেছি যা এই মঞ্চের ইতিহাসে প্রথম।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9