গণস্বাস্থ্যের করোনা কিটের ফল জানা যাবে আজ

১৭ জুন ২০২০, ০৯:৪৭ AM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট র‌্যাপিড ডট ব্লট কার্যকর কি না, তা আজ বুধবার (১৭ জুন) জানানো হতে পারে। করোনা শনাক্তে ব্যবহারের উপযোগী কি না গণস্বাস্থ্যের কিট, তার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটির জমা দেওয়ার কথা রয়েছে।

বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার বলেন, কমিটি বুধবার প্রতিবেদন জমা দিতে পারে। তার একটি কপি গণস্বাস্থ্য কেন্দ্রকেও দেওয়া হবে। অপর কপি দেওয়া হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে।

সূত্র জানিয়েছে, কমিটি গতকাল প্রতিবেদন প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি থাকায় তা জমা দেওয়া হয়নি, আজ দেওয়া হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কাছে চিঠি দিয়ে জানানো হতে পারে। প্রতিবেদন জমা পড়লে তা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সম্প্রতি বলেন, বিএসএমএমইউ থেকে ইতিবাচক রিপোর্ট এলেই দ্রুত নিবন্ধনের পদক্ষেপ নেবেন। প্রচলিত আইনে ফলাফল কারিগরি কমিটিতে পাঠানোর নিয়ম রয়েছে। তবে এ ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হলে বিশেষ ক্ষমতাবলে একক সিদ্ধান্তে নিবন্ধন করে দেবেন।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে তাদের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ২ মে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে কিট জমা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬