করোনায় আক্রান্ত নাসিমের অবস্থা ডিপ ক্রিটিক্যাল: বিএসএমএমইউ উপাচার্য

০৭ জুন ২০২০, ১১:৩৮ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা গভীর সংকটাপন্ন (ডিপ ক্রিটিক্যাল) বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

তাকে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কনক কান্তি বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা ডিপ ক্রিটিক্যাল (গভীর সংকটাপন্ন)। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় না গেলে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বোর্ডের অপর সদস্য বিখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মোহাম্মদ নাসিম ডায়াবেটিসে ভুগছেন। তার ব্লাড প্রেশারও আছে। এরই মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আবার ব্রেন স্ট্রোক করেছেন। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মিটিং করে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাকে। বর্তমানে তিনি ভেন্টিলেটরে অচেতন রয়েছেন বলে জানানো হয়েছে।

৫ সদস্যের মেডিকেল আরও আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। গত সোমবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে। এর মধ্যে শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করলে তার অস্ত্রোপচার করা হয়।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬