করোনা সংকটের মধ্যেই চীনে ভূমিকম্প, নিহত ৪

১৯ মে ২০২০, ১০:১২ AM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংকটের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় ৪ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। চীনা সরকারের ভূমিকম্প বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

ইউনানের প্রাদেশিক সরকার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পটি ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

গত বছর দেশটির সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দুইশো মানুষ আহত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬