রাতে ঘুম না আসলে কী করবেন?

৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২১ AM
রাতে ঘুম না আসলে কী করবেন?

রাতে ঘুম না আসলে কী করবেন? © সংগৃহীত

ব্যস্তময় জীবনে অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, সে তিন উপায়ের কথা।

সমীক্ষা বলছে, পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষই এখন ইনসমনিয়া বা অনিদ্রা সমস্যায় ভুগছেন। তবে এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার হাতের মুঠোতেই।

বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততায় আমাদের রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যায়। আর এ কারণেই সহজে ঘুম আসতে চায় না অনেকেরই।

এ সমস্যার সমাধানে তিনটি উপায় মেনে চললেই নিমিষেই আপনার চোখে নেমে আসবে শান্তির ঘুম, এমনটাই বলছে চিকিৎসকরা।
 
যারা রাত জেগে পড়াশোনা করে কিংবা অফিসের কাজ করে তাদের সবারই এমন কমন সমস্যা দেখতে পাওয়া যায়। ঘুমের সময় জোর করে জেগে থাকায় এরপর আর কিছুতেই নেমে আসে না ঘুম।
 
এ সমস্যায় ভুক্তভোগীদের সকালে যেন ঘুম ভাঙতেই চায় না। ঘুমের এ সমস্যায় অনেকেরই মেজাজ হয়ে ওঠে যথেষ্ট খিটখিটে। এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন ভালো একটি ঘুমের জন্য আপনাকে নিয়মিত তিনটি বিষয় মেনে চলার অভ্যাস করতে হবে।
 
প্রথমত একটি ভালো ঘর পছন্দ করুন ঘুমের জন্য। আপনার ঘুমের জন্য পছন্দ করা ঘরটিতে যেন আওয়াজ কম ঢোকে এ বিষয়টি নিশ্চিত করুন। ঘুমের একটি নির্দিষ্ট সময় বের করুন। সেই সঙ্গে ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগেই মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন।
 
দ্বিতীয়ত আপনার ডায়েট লিস্টে এমন সব খাবারকে প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। তাই খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলুকে। অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
 
সবশেষে সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন এবং রাতের খাবার গ্রহণ করুন ঘুমাতে যাওয়া অন্তত ৩ ঘণ্টা আগে। প্রতিদিন এসব অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9