দেশে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে বিস্ময়কর সাফল্য

১৮ মে ২০২০, ১০:১৮ PM

© সংগৃহীত

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি দিয়ে মাত্র একদিনেই বিস্ময়কর সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ হাসপাতাল। প্লাজমা থেরাপি দেয়া করোনা রোগীর অক্সিজেন গ্রহণের ক্ষমতা একদিনে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে তারা জানিয়েছে।

আজ সোমবার (১৮ মে) এ কথা জানান পুলিশ সুপার ডাক্তার এমদাদুল হক। দুই দিনের মধ্যেই পুলিশ হাসপাতালে রক্ত থেকে প্লাজমা সংগ্রহ শুরু হবে বলেও গণমাধ্যমকে জানান তিনি।

করোনায় সংক্রমিত হওয়ার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা রোগীদের প্রত্যেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ওই অ্যান্টিবডি যদি করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে ওঠেন বলে মত বিশেষজ্ঞদের।

এমদাদুল হক বলেন, আমরা প্লাজমা থেরাপী নিয়ে অত্যন্ত আশাবাদী। তবে রক্তের প্লাজমা ঢাকা মেডিকেল কলেজ থেকে সেপারেশন করে নিয়ে আসতে হচ্ছে। পুলিশ হাসপাতালেই প্লাজমা প্রক্রিয়াকরণের জন্য মেশিন বসানোর কার্যক্রম শুরু করেছি। দুই তিন দিনের মধ্যেই কার্যক্রম শেষ হয়ে যাবে বলেও তিনি জানান।

চিকিৎসকদের মতে, রক্তের জলীয় অংশ হলো প্লাজমা। সাধারণত রক্তে প্লাজমা থাকে ৫৫ ভাগ। আর করোনাজয়ীর অ্যান্টিবডি থাকে প্লাজমায়। সুস্থ ব্যক্তির থেকে প্লাজমা সংগ্রহ করে তা অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ হয় বলে এই পদ্ধতির নাম  ‘প্লাজমা থেরাপি’।

শিক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে প্রক্টর বরাবর ঢাবি ছাত্রশিবি…
  • ২৩ জুন ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬