নিউজিল্যান্ডে নতুন আক্রান্ত শূন্য, সুস্থ হয়েছে ৮৬ শতাংশ

০৪ মে ২০২০, ১২:১০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সাত সপ্তাহ পর ঐতিহাসিক দিন পার করলো নিউজিল্যান্ড। আজ সোমবার জানানো হয়েছে, সে দেশে ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন। মারা গেছেন ২০ জন।

গত সপ্তাহ থেকে নিউজিল্যান্ডে এক অঙ্কের ঘরে নেমে আসে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এ কারণে দেশটিতে লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

অথচ এক সপ্তাহ আগেই দেশটি জানায়, করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ধাপে অবস্থান করছে নিউজিল্যান্ড। কিন্তু কঠোর পদক্ষেপের কারণে এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার চারশ ৮৭ জন এবং প্রাণহানি ঘটেছে ২০ জনের।

এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার দু'শ ৭৬ জন। সে দেশে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছে অন্তত ৮৬ শতাংশ। ১৯১ জন এখনো চিকিৎসাধীন থাকলেও তাদের কেউ গুরুতর অবস্থায় নেই।

সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি- সপ্তাহের শেষের দিকে গিয়ে পরিস্থিতি হয়তো আরো স্বাভাবিক হতে শুরু করবে। তবে আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যে সুবিধার জন্য আমরা এতটা কঠোর লড়াই করছি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে।

ইরান হামলার মধ্যে এক লাখ রিজার্ভ সেনা ডাকছে ইসরায়েল
  • ০১ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক বনানী শাখার স্থানান্তর
  • ০১ মার্চ ২০২৬
ক্লাস নিতে চাওয়ায় শিক্ষকের ক্লাস বর্জন ইবি শিক্ষার্থীদের
  • ০১ মার্চ ২০২৬
ইরানে সামরিক আগ্রাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ৬ দাবি জানাল …
  • ০১ মার্চ ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এক ক্লিকেই…
  • ০১ মার্চ ২০২৬
জাবিতে মশার উৎপাত, প্রয়োজন সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্…
  • ০১ মার্চ ২০২৬