ঢাকা ছাড়লেন আরও তিন শতাধিক মার্কিন নাগরিক

২২ এপ্রিল ২০২০, ১০:২৬ AM

© ফাইল ফটো

ঢাকা ছেড়েছেন বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও ৩০১ নাগরিক। তাদের বহনকারী ওমনি এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হন।

এর আগে তিন দফায় নয় শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরে গেছেন।

এর আগে গত সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন। তার কয়েক দিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিকও।

এছাড়াও সপ্তাহখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

কর অঞ্চল দিনাজপুরে বড় নিয়োগ, পদ ১২২, আবেদন শেষ ১৭ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের চাল, ২০০ শিক…
  • ২৯ এপ্রিল ২০২৬
বাকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ, আসন ফাঁকা ৩৯১
  • ২৯ এপ্রিল ২০২৬
‘এ’ নেগেটিভের কিশোরী আফসানাকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অত…
  • ২৯ এপ্রিল ২০২৬
রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার খাতা
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কা…
  • ২৯ এপ্রিল ২০২৬