৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর্টের

২৫ জুন ২০২৬, ০২:০৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০২:১০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। 

তিনি বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডার যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা আইন অনুযায়ী হয়নি। এটা কোর্ট বলেছেন। নিয়োগস্বচ্ছভাবে হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাই কোর্ট এখানে নির্দেশ দিয়েছেন যে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে, মেধা তালিকা প্রকাশ করার।

এর আগে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগে অস্বচ্ছতা নিয়ে এক রিট আবেদন করা হয়। ৪৫৫ জন বিএসএস নন ক্যাডার চাকরি প্রার্থী রিট দায়ের করেছিলেন।

২০২৪ সালের ১৬ জানুয়ারি ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল, নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া পদে ৪৩তম বিসিএস থেকে সুপারিশ অব্যাহত রাখতে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিনজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও জবাব না পাওয়ায় রিট করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জনের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9