করোনা মহামারির চরম বিপর্যয় এখনো বাকি: ডব্লিউএইচও

২২ এপ্রিল ২০২০, ১০:১৩ AM

© সংগৃহীত

নভেল করোনাভাইরাসের মহামারির চরম বিপর্যয়কর সময়টি এখনো আসেনি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস করুন। চরম বিপর্যয় আসা এখনো বাকি।’

গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এসব কথা বলেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস। বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমার ইঙ্গিত পেয়ে কিছু দেশে বিধিনিষেধ শিথিল করা শুরু হয়েছে। এর মধ্যেই এই সতর্কতা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আসুন, একসঙ্গে এই মর্মান্তিক পরিস্থিতি প্রতিরোধ করি। এই ভাইরাস সম্পর্কে এখনো অনেক মানুষ অনেক কিছুই জানে না।’ এ সময় তিনি করোনাভাইরাস মহামারিকে স্প্যানিশ ফ্লু মহামারির সঙ্গে তুলনা করেন। ১৯১৮ সালে দেখা দেওয়া ওই মহামারিতে বিশ্বজুড়ে ১০ কোটি মানুষের মৃত্যু হয়।

তবে করোনাভাইরাস স্প্যানিশ ফ্লুর মতো মহামারি হয়ে উঠবে না বলেও মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি বলেন, ‘আমাদের এখন প্রযুক্তি রয়েছে। আমাদের দুর্যোগ ঠেকানোর সক্ষমতা রয়েছে। আমরা ওই ধরনের (স্প্যানিশ ফ্লু) সংকট মোকাবিলা করতে পারব।’

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থানের পক্ষে কথা বলেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গোপন কোনো কিছু নেই। কারণ, কোনো কিছু গোপন করা বিপজ্জনক। এই পরিস্থিতি (করোনাভাইরাস) একটি স্বাস্থ্যগত সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬